Tuesday, November 10

খুলনা প্রতিনিধি:
খুলনার ছয়টি সংসদীয় আসনে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের দাখিল করা মোট ৪৬টি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ১১ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

গত বুধবার থেকে রোববার পর্যন্ত চার দিনব্যাপী যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা জেলা প্রশাসক ও আঞ্চলিক রিটার্নিং কর্মকর্তা আ.স.ম. জামশেদ খোন্দকার।

জেলা প্রশাসনের সূত্র জানায়, প্রয়োজনীয় শর্ত পূরণে ব্যর্থতা ও বিভিন্ন ত্রুটির কারণে ১১টি মনোনয়ন বাতিল করা হয়েছে। অপরদিকে, ৩৫ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।


খুলনা-১ আসন

এ আসনে ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে ৩ জনের মনোনয়ন বাতিল করা হয়।

বৈধ প্রার্থীরা:
ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আবু সাঈদ,
বিএনপির আমির এজাজ খান,
জামায়াতে ইসলামীর কৃষ্ণ নন্দী,
খেলাফত মজলিসের ফিরোজুল ইসলাম,
জেএসডির প্রসেনজিৎ দত্ত,
বাংলাদেশ মাইনোরিটি জাতীয় পার্টির প্রবীর গোপাল রায়,
বাংলাদেশ সম অধিকার পরিষদের সুব্রত মণ্ডল,
বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কিশোর কুমার রায়,
বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সুনীল শুভ রায়,
জাতীয় পার্টির মো. জাহাঙ্গীর হোসেন।

বাতিল প্রার্থীরা:
গণঅধিকার পরিষদের জি. এম. রোকনুজ্জামান,
স্বতন্ত্র প্রার্থী গোবিন্দ হালদার ও অচিন্ত্য কুমার মণ্ডল।


খুলনা-২ আসন

এ আসনে চারজন প্রার্থী মনোনয়ন দাখিল করেন এবং সবাইকে বৈধ ঘোষণা করা হয়েছে।

বৈধ প্রার্থীরা:
বিএনপির সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু,
জামায়াতে ইসলামীর শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল,
ইসলামী আন্দোলনের মুফতি আমানুল্লাহ,
খেলাফত মজলিসের মো. শহিদুল ইসলাম।


খুলনা-৩ আসন

১২ জন প্রার্থী মনোনয়ন জমা দেন। যাচাই-বাছাই শেষে ৩ জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল হয়।

বৈধ প্রার্থীরা:
ইসলামী আন্দোলনের মো. আ. আউয়াল,
বিএনপির রকিবুল ইসলাম,
জামায়াতের মোহাম্মদ মাহফুজুর রহমান,
স্বতন্ত্র প্রার্থী মো. মুরাদ খান লিটন ও মঈন মোহাম্মদ মায়াজ,
বাসদের জনার্দন দত্ত,
খেলাফত মজলিসের এফ. এম. হারুন অর রশিদ,
এনডিএম-এর শেখ আরমান হোসেন,
জাতীয় পার্টির মো. আব্দুল্লাহ আল মামুন।

বাতিল প্রার্থীরা:
আব্দুল রউফ মোল্লা, মো. আবুল হাসনাত সিদ্দিক ও এস. এম. আরিফুর রহমান মিঠু।


খুলনা-৪ আসন

এ আসনে পাঁচজন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। চারজনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

বৈধ প্রার্থীরা:
ইসলামী আন্দোলনের ইউনুস আহম্মেদ শেখ,
বিএনপির এস. কে. আজিজুল বারী,
খেলাফত মজলিসের এস. এম. সাখাওয়াত হোসাইন,
জামায়াতে ইসলামীর মো. কবিরুল ইসলাম।

বাতিল প্রার্থী:
স্বতন্ত্র প্রার্থী এস. এম. আজমল হোসেন।


খুলনা-৫ আসন

ছয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। চারজনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

বৈধ প্রার্থীরা:
বাংলাদেশ কমিউনিস্ট পার্টির চিত্ত রঞ্জন গোলদার,
জামায়াতে ইসলামীর মিয়া গোলাম পরওয়ার,
বিএনপির মোহাম্মদ আলী আসগার,
খেলাফত মজলিসের মো. আব্দুল কাইয়ুম জমাদার।

বাতিল প্রার্থীরা:
জাতীয় পার্টির শামীম আরা পারভীন (ইয়াসমীন),
ইসলামী আন্দোলনের শেখ মুজিবুর রহমান।


খুলনা-৬ আসন

এ আসনে ছয়জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। চারজনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

বৈধ প্রার্থীরা:
বিএনপির এস. এম. মনিরুল হাসান (বাপ্পী),
জামায়াতে ইসলামীর মো. আবুল কালাম আজাদ,
ইসলামী আন্দোলনের মো. আছাদুল্লাহ ফকির,
বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রশান্ত কুমার মণ্ডল।

বাতিল প্রার্থীরা:
জাতীয় পার্টির মো. মোস্তফা কামাল জাহাঙ্গীর,
স্বতন্ত্র প্রার্থী মো. আছাদুল বিশ্বাস।

Leave A Reply


Math Captcha
− 5 = 1