Tuesday, November 10

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত আসনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন মানবতা ভিত্তিক রাজনৈতিক দল ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ–এর মনোনীত প্রার্থী রেজাউল কাওসার। তিনি চট্টগ্রাম-১৩ ও হবিগঞ্জ-৪—এই দুটি আসন থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন।

দলীয় সূত্র জানায়, গতকাল হবিগঞ্জ-৪ আসনে রেজাউল কাওসারের দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা। এর পর আজ চট্টগ্রাম-১৩ আসনেও তার মনোনয়নপত্র বৈধ ও চূড়ান্ত বলে ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন।

ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ কর্তৃপক্ষ জানিয়েছে, মানবতা, ন্যায়বিচার ও শোষণমুক্ত রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যেই রেজাউল কাওসারকে এই দুই গুরুত্বপূর্ণ আসনে প্রার্থী করা হয়েছে। সাধারণ মানুষের অধিকার, সামাজিক সুবিচার এবং নৈতিক রাজনীতির বার্তা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতেই তিনি দ্বৈত আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে দলীয় নেতারা মন্তব্য করেন।

মনোনয়ন বৈধ ঘোষণার পর রেজাউল কাওসার এক প্রতিক্রিয়ায় বলেন,
“মানবতার রাজনীতি প্রতিষ্ঠার জন্য জনগণের কাছে যাচ্ছি। জনগণের সমর্থন ও ভালোবাসা নিয়েই ইনসানিয়াত বিপ্লব এগিয়ে যাবে।”

এদিকে, চট্টগ্রাম ও হবিগঞ্জ—উভয় এলাকাতেই তার প্রার্থিতা বৈধ ঘোষণার খবরে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে। শিগগিরই দুই আসনেই নির্বাচনী কার্যক্রম ও গণসংযোগ আরও জোরদার করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

Leave A Reply


Math Captcha
− 1 = 5