Tuesday, November 10

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়া তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বেরিয়ে এসে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন তিনি।

তাসনিম জারা জানান, মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া এক শতাংশ ভোটারের তালিকা থেকে দৈবচয়নের মাধ্যমে ১০ জন ভোটার যাচাই করা হয়। যাচাইকৃতদের মধ্যে আটজন তাদের স্বাক্ষর নিশ্চিত করেছেন। একজন ভোটারকে ফোনে পাওয়া যায়নি এবং আরেকজন দাবি করেছেন, তিনি ওই এলাকার ভোটার নন।

এ বিষয়ে তিনি বলেন,
‘আমার আপিল করার সুযোগ রয়েছে। আমি ইতোমধ্যে আপিল করার প্রস্তুতি নিচ্ছি।’

তিনি আরও দাবি করেন, এনসিপি থেকে পদত্যাগ করার পরও তার জনপ্রিয়তায় কোনো ভাটা পড়েনি। নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পেলে জয়লাভ করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটে এনসিপির যোগদানের সিদ্ধান্তের বিরোধিতা করে গত ২৭ ডিসেম্বর দলটির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করেন তাসনিম জারা। একই সঙ্গে তিনি ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন।

Leave A Reply


Math Captcha
48 + = 58