সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিস্থল সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর জিয়া উদ্যানে অবস্থিত তাঁর সমাধিস্থলে জনসাধারণের প্রবেশের অনুমতি দেওয়া হয়।
এদিন সকাল থেকেই দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে সমাধিস্থল এলাকায় ভিড় করেন। তবে উদ্যান বন্ধ থাকায় অনেকেই ভেতরে প্রবেশ করতে না পেরে মূল ফটকে দাঁড়িয়ে দোয়া ও মোনাজাত করে ফিরে যান। পরে দুপুরে সমাধিস্থল উন্মুক্ত করে দেওয়া হলে দর্শনার্থীরা ভেতরে প্রবেশ করে শ্রদ্ধা নিবেদন করেন।
উল্লেখ্য, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ৩৭ দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। এর আগে গত ২৩ নভেম্বর তাঁকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
বুধবার বিকেলে রাজধানীর জিয়া উদ্যানে স্বামী সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়াকে দাফন করা হয়। এর আগে বিকেল ৩টা ৫ মিনিটে জাতীয় সংসদ ভবন এলাকায় তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।
© 2026 Dhaka Report. Designed by Ashraful Sarkar.

