মৌলভীবাজার জেলায় গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন— বড়লেখা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ধর্ম বিষয়ক সম্পাদক রাসেল আহমদ (৩৩), রাজনগর উপজেলা ফতেপুর ইউনিয়ন ২নং ওয়ার্ড আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক তোতা মিয়া (৬৫) ও প্রচার সম্পাদক আব্দুল বাছিদ (৫৫), শ্রীমঙ্গল শ্রমিক লীগের সদস্য মো. কাসেম আলী (৩৬) এবং জুড়ী উপজেলা যুবলীগের ক্রীড়া সম্পাদক মো. বাবেল আহমদ (৩৭)।
মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গত ৯ দিনে জেলায় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের মোট ৬২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

