Tuesday, November 10

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে মনোনয়নপত্র দাখিলের জন্য প্রার্থীদের জামানতের অর্থ জমা দেওয়ার সুবিধার্থে সাপ্তাহিক ছুটির দিন আগামী শনিবার (২৭ ডিসেম্বর) দেশের সব তপশিলি ব্যাংকের শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই দিনে ভোটার তালিকার সিডি কেনার অর্থও গ্রহণ করতে বলা হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) এ সংক্রান্ত নির্দেশনা জারি করে দেশের সব ব্যাংকে সার্কুলার পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সার্কুলারে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে প্রার্থীদের জামানত এবং ভোটার তালিকার সিডি কেনার অর্থ ব্যাংক ড্রাফট, পে-অর্ডার অথবা ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিতে হবে। বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে এসব অর্থ জমা দেওয়ার সুবিধার্থে আগামী ২৭ ডিসেম্বর শনিবার তপশিলি ব্যাংকের সব শাখা খোলা থাকবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নির্ধারিত দিনে ব্যাংকিং কার্যক্রম চালু রাখার মাধ্যমে প্রার্থীরা নির্বিঘ্নে মনোনয়ন সংক্রান্ত আর্থিক প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

Leave A Reply


Math Captcha
5 + 1 =