Tuesday, November 10

রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসন থেকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সদস্য সচিব আখতার হোসেনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলটির নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে অতিরিক্ত জেলা প্রশাসক রমিজ আলমের কাছ থেকে শাপলা কলি প্রতীকের মনোনয়ন ফরম উত্তোলন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপি রংপুর জেলা আহ্বায়ক ও রংপুর-১ আসনের মনোনীত প্রার্থী মো. আল-মামুন, জেলা যুগ্ম আহ্বায়ক আবু রায়হান, সাংগঠনিক সম্পাদক এম আই সুমন, মহানগর সদস্য সচিব মো. আব্দুল মালেক, যুগ্ম সদস্য সচিব আলমগীর নয়ন, পীরগাছা উপজেলার প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন, কাউনিয়া উপজেলার প্রধান সমন্বয়কারী সাইদুল ইসলাম, যুগ্ম সমন্বয়কারী রুবায়েত কবির, হারাগাছ পৌর প্রধান সমন্বয়কারী ইয়াসীর আরাফাত, সদস্য মো. শিমুল মিয়াসহ জেলা, মহানগর ও উপজেলার অন্যান্য নেতাকর্মীরা।

এনসিপি নেতারা জানান, রংপুর-৪ আসনে আখতার হোসেনের পক্ষে ব্যাপক জনসমর্থন রয়েছে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে শক্ত অবস্থান তৈরি করতেই দলীয় কার্যক্রম জোরদার করা হচ্ছে।

Leave A Reply


Math Captcha
88 + = 95