Tuesday, November 10

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর খবরে ডেইলি স্টার, প্রথম আলোসহ বিভিন্ন পত্রিকা প্রতিষ্ঠান এবং বরেণ্য সাংবাদিক নুরুল কবিরের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১৯ ডিসেম্বর) ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি এ নিন্দা জানান।

পোস্টে মির্জা ফখরুল বলেন,
‘বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম দেশ। এ দেশের প্রতিটি নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা বর্তমান সরকারের দায়িত্ব।’

তিনি আরও বলেন,
‘শহীদ হাদির মৃত্যুতে শোকাহত জাতি যখন সৃষ্টিকর্তার কাছে তাঁর আত্মার মাগফিরাত কামনা করছে, ঠিক সেই মুহূর্তে ডেইলি স্টার, প্রথম আলোসহ বিভিন্ন পত্রিকা প্রতিষ্ঠান এবং বরেণ্য সাংবাদিক নুরুল কবিরসহ আরও অনেকের ওপর হীন হামলা সংঘটিত হলো।’

বিএনপি মহাসচিব বলেন,
‘দেশের সংকটময় মুহূর্তকে কাজে লাগানোর জন্য যারা অপেক্ষা করে, তারাই এই দেশের শত্রু। তারা সংকটের অপেক্ষায় থাকে। আজ এই দুঃখভারাক্রান্ত সময়কে তারা ধ্বংসাত্মক কর্মকাণ্ডে রূপান্তর করেছে।’

তিনি এ ধরনের হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।

Leave A Reply


Math Captcha
44 + = 51