Friday, November 6

রাজধানীর ফুলবাড়িয়া এলাকার ঐতিহাসিক গোলাপ শাহ্ (রহ.) মাজারের দান বাক্সে এবার পাওয়া গেছে ৫৬ লাখ ৬৪ হাজার ৫৫০ টাকা। বুধবার (৩ ডিসেম্বর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মুখপাত্র রাসেল রহমান গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, মঙ্গলবার সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মোট ৫৬ জন অনুমোদিত গণণাকারী দান গণনায় অংশ নেন। প্রায় ১০ মাস পর এবার দান গণনার এই কার্যক্রম পরিচালিত হলো। সর্বশেষ গণনা হয়েছিল চলতি বছরের ২৯ জানুয়ারি।

ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তাকে সভাপতি এবং প্রধান সম্পত্তি কর্মকর্তাকে সদস্য-সচিব করে ১৫ সদস্যবিশিষ্ট গোলাপ শাহ্ (রহ.) মাজার ও মসজিদ ব্যবস্থাপনা কমিটি দান সংক্রান্ত সব কার্যক্রম তত্ত্বাবধান করে। পাশাপাশি দান গণনা ও ব্যাংকে জমা নিশ্চিত করতে আরও একটি ১৫ সদস্যের উপকমিটিও দায়িত্ব পালন করে।

রাসেল রহমান জানান, সংগ্রহীত সব দান সরাসরি জনতা ব্যাংক, নগর ভবন শাখার মাজারের পৃথক অ্যাকাউন্টে জমা দেওয়া হয়। এই অর্থ কেবল মাজার ও মসজিদের উন্নয়ন, রক্ষণাবেক্ষণ এবং ব্যবস্থাপনাতেই ব্যয় করা হয়।

গোলাপ শাহ্ (রহ.) মাজার ও মসজিদ ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে দানকারী ব্যক্তি, সংস্থা ও প্রতিষ্ঠানদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে।

Leave A Reply


Math Captcha
− 1 = 1