Tuesday, November 10

কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে স্ত্রী রিয়ামনির দায়ের করা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ নভেম্বর) দুপুরে রাজধানীর হাতিরঝিল থানা পুলিশ তাকে আটক করে।

এর আগে হিরো আলমের স্ত্রী রিয়ামনি হিরো আলম ও আহসান হাবিব সেলিমের বিরুদ্ধে হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে হাতিরঝিল থানায় মামলা করেন।

গত বুধবার বাদীপক্ষের আবেদন পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত হিরো আলমের গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। বাদীপক্ষের আইনজীবী জিয়াউর রহমান চৌধুরী জানান, আসামিরা জামিনের শর্ত ভঙ্গ করেছেন এবং আদালতে নিয়মিত হাজিরা দিচ্ছিলেন না। এ কারণে তাদের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, হিরো আলম ও রিয়ামনির মধ্যে সম্প্রতি মনোমালিন্য দেখা দেয়। পরে হিরো আলম স্ত্রীকে তালাক দিয়ে বাসা থেকে বের করে দেন।

গত ২১ জুন মীমাংসার উদ্দেশ্যে হাতিরঝিল থানাধীন এলাকার একটি বাসায় উভয় পক্ষকে ডাকা হলে সেখানে হিরো আলমসহ ১০–১২ জন অজ্ঞাত ব্যক্তি রিয়ামনি ও তার পরিবারের সদস্যদের অশালীন ভাষায় গালিগালাজ করেন। পরে তারা রিয়ামনির বর্তমান বাসায় ঢুকে কাঠের লাঠি দিয়ে মারধর করেন, এতে তার শরীরে জখম হয়। অভিযোগে আরও বলা হয়েছে, এ সময় তার গলায় থাকা দেড় ভরি স্বর্ণের চেইন চুরি করে নেওয়া হয়।

Leave A Reply


Math Captcha
93 − 86 =