Tuesday, November 10

ছাত্রশিবিরের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ‘রগ কাটার’ অভিযোগ প্রচলিত থাকলেও এর কোনো প্রমাণ আজ পর্যন্ত কেউ দেখাতে পারেনি বলে দাবি করেছেন সংগঠনটির সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম।
শুক্রবার (১৪ নভেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে শিবিরের মেডিকেল জোন আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন।

সাদ্দাম বলেন, “রগ কাটার প্রশ্নটা সব জায়গায় করা হয়। কিন্তু ছাত্রশিবির কোথায় রগ কাটে—কেউ কোনোদিন বলতে পারেনি। রাজশাহীর নাম আসে, সেখানে গেলে বলে চট্টগ্রামে হয়। চট্টগ্রামে গেলে আবার অন্য জায়গার কথা বলে। যদি এমন অভিযোগ সত্য হতো, রাষ্ট্র এত দিনে ব্যবস্থা নিত। বরং প্রশাসনই আমাদের বিপক্ষে ছিল।”

তিনি আরও বলেন, “গুম কমিশনের রিপোর্টে বিএনপি প্রথম, আমরা দ্বিতীয়—৩১ শতাংশ। রাষ্ট্রযন্ত্র আমাদের ওপরই বেশি চাপ প্রয়োগ করেছে। অথচ রগ কাটার কোনো প্রমাণ দেখাতে পারেনি।”

জুলাই আন্দোলনকে ঘিরে প্রচারণার প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন, “শুরুতে বলা হলো—জামায়াত-শিবির-বিএনপি করছে। পরে বলা হলো—জামায়াত-শিবির। এরপর শুধু শিবির। শেখ হাসিনা আত্মবিশ্বাস নিয়ে বলেছিলেন তার কাছে ডিজিএফআই এর রিপোর্ট আছে। আমরা অনেক নির্যাতন সহ্য করেছি, কিন্তু এসব অভিযোগ কখনো প্রমাণিত হয়নি।”

তার ভাষায়, “রগ কাটা দিয়ে কাজ হয়নি বলে বিএনপিকে ‘গুপ্ত’ বলা শুরু করেছিল। এখন সেটাও বাদ দিয়েছে। এসব প্রোপাগান্ডা আর টেকে না।”

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ঢাকা মেডিকেল কলেজের নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. কানিজ ফাতেমা ইশরাত জাহান রিফাত। আরও বক্তব্য দেন শিবিরের বিভিন্ন কেন্দ্রীয় নেতা এবং ছাত্রলীগের হাতে নিপীড়নের শিকার সাবেক মেডিকেল জোন সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান।

Leave A Reply


Math Captcha
− 1 = 1