ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি দাবি করেছেন, মাত্র তিন ঘণ্টার মধ্যে দেশি-বিদেশি ৩০টি নম্বর থেকে তিনি হত্যাসহ নানান ধরনের ভয়ংকর হুমকি পেয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে এসব হুমকি পাওয়া শুরু হয় বলে তিনি জানিয়েছেন।
শুক্রবার (১৪ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে ওসমান হাদি লিখেছেন, ফোনকল ও টেক্সট মেসেজের মাধ্যমে তাকে হত্যা, তার বাড়িতে আগুন দেওয়া এবং তার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণ করার হুমকি দেওয়া হয়েছে। তিনি বলেন, এসব কলকর্তারা তাকে সর্বক্ষণ নজরদারিতে রাখা হচ্ছে বলেও জানায়।
ওসমান হাদির অভিযোগ—আওয়ামী লীগের ‘খুনিরা’ এসব হুমকির পেছনে রয়েছে। এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং নিরাপত্তা ঝুঁকি এড়াতে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

