Tuesday, November 10

প্রায় চার ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা–খুলনা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোর থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা ভাঙ্গা উপজেলার বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করলে এ স্থবিরতা সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ভাঙ্গার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ ও আলগী ইউনিয়নের সুয়াদী এলাকায় সকাল থেকে নেতা-কর্মীরা অবস্থান নিয়ে সড়কে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেন। এতে সকাল থেকেই ঢাকাগামী ও খুলনাগামী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

পরে সকাল ৯টা ৫০ মিনিটে মুনসুরাবাদ এলাকায় এবং সকাল ১০টা ২০ মিনিটে সুয়াদী এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।

ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসিফ মাহমুদ বলেন, “বর্তমানে ভাঙ্গার সব পয়েন্টে যান চলাচল স্বাভাবিক রয়েছে।”

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকিবুজ্জামান বলেন, “ঢাকা–খুলনা ও ঢাকা–বরিশাল মহাসড়কে বর্তমানে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক।”

Leave A Reply


Math Captcha
+ 27 = 29