Tuesday, November 10

জুলাই গণঅভ্যুত্থানের সময় হত্যা, হত্যাচেষ্টা ও পুলিশের কাজে বাধা দেওয়াসহ পৃথক পাঁচ মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে দেওয়া হাইকোর্টের জামিন আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

বুধবার (১২ নভেম্বর) রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন। একই সঙ্গে আগামী ১৭ নভেম্বর আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির দিন ধার্য করা হয়েছে।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। অন্যদিকে, আইভীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন ও আইনজীবী মোতাহার হোসেন সাজু।

এর আগে গত ৯ নভেম্বর ডা. সেলিনা হায়াৎ আইভীকে জামিন দেন হাইকোর্ট। পরে রাষ্ট্রপক্ষ ওই জামিন আদেশ স্থগিত চেয়ে আবেদন করে।

উল্লেখ্য, গত ৯ মে নিজ বাসা থেকে ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করা হয়।

Leave A Reply


Math Captcha
83 + = 84