Wednesday, November 11

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আসনগুলোতে গণঅধিকার পরিষদের কাউকে নমিনেশন দেওয়া হবে না বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন। তিনি বলেন, খালেদা জিয়া অনেক কষ্টে জেল ও অন্য যন্ত্রণা সহ্য করেছেন, তাই তাকে সবাই সমর্থন করবে।

রোববার (৯ নভেম্বর) ঝিনাইদহের হরিণাকুন্ড উপজেলার একতারা মোড়ে অনুষ্ঠিত গণসমাবেশে তিনি এই মন্তব্য করেন।

রাশেদ খাঁন আরও জানান, আগামী নির্বাচনে কোনো ডামি এমপি, আওয়ামী পন্থী বা ফ্যাসিস্ট কাউকেই অংশগ্রহণ করতে দিয়ে নির্বাচন বানচাল করার সুযোগ দেবে না গণঅধিকার পরিষদ।

তিনি অভিযোগ করেন, দেশের রাজনৈতিক সংস্কৃতিতে কোনো পরিবর্তন হয়নি। শুধু মুখে ভালো কথা শোনা যায়, কিন্তু বাস্তবে হানাহানি, মারামারি ও বিদ্বেষ বেড়েই চলেছে।

এর আগে, হরিণাকুন্ড উপজেলার একতারা মোড়ে গণঅধিকার পরিষদের অফিসে দুর্বৃত্তদের দ্বারা সংঘটিত ভাঙচুর পরিদর্শন করেন রাশেদ খাঁন।

Leave A Reply


Math Captcha
− 2 = 7