রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে বৃহস্পতিবার (৬ নভেম্বর) হাইকোর্ট জামিন দিয়েছেন। বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি সগীর হোসেনের বেঞ্চ এ আদেশ দেন।
আইনজীবী জেড আই খান পান্না জানিয়েছেন, এই আদেশের ফলে লতিফ সিদ্দিকীর কারামুক্তিতে আর কোনো বাধা নেই। তবে সহকারী অ্যাটর্নি জেনারেল ইব্রাহিম খলিল জানিয়েছেন, জামিন আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে।
এর আগে ২৯ আগস্ট আদালত শাহবাগ থানায় মামলা শেষে সাবেক মন্ত্রীসহ ১৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন। মামলার অভিযোগে বলা হয়, ২৮ আগস্ট ‘মঞ্চ ৭১’-এর ব্যানারে ঢাকা রিপোর্টার্স ইউনিটির অডিটোরিয়ামে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে লতিফ সিদ্দিকী দেশকে অস্থিতিশীল করতে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে বর্তমান অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রমূলক বক্তব্য প্রদান করেন এবং অন্যদের প্ররোচিত করেন।
পুলিশ বৈঠকে অংশ নেওয়া ৭০-৮০ জনের মধ্যে ১৬ জনকে আটক করেছিল।

