Friday, November 6

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো—ওজাইফা (১০), আফসা (১২), রিয়া মনি (৮) ও রুবাইয়া (৮)। তারা সবাই স্থানীয় স্কুলের শিক্ষার্থী।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, দুপুরে শিশুদের বাড়িতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে একটি পুকুরপাড়ে তাদের জুতা-স্যান্ডেল পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুকুরে নেমে চার শিশুকে উদ্ধার করেন।

উদ্ধারের পর দুই শিশুকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অপর দুজনকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। চিকিৎসকেরা চারজনকেই মৃত ঘোষণা করেন।

পুলিশের প্রাথমিক ধারণা, খেলতে গিয়ে একজন শিশু পুকুরে পড়ে গেলে তাকে উদ্ধার করতে গিয়ে অন্যরাও পানিতে তলিয়ে যায়। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

Leave A Reply


Math Captcha
+ 74 = 83