জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)-এর এজিএস (নারী) আয়শা সিদ্দিকা মেঘলা বিয়ের পর্ব সেরেছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিয়ের ছবি ছড়িয়ে পড়ার পর বিষয়টি জানা যায়।
ছবির সূত্র ধরে জানা গেছে, মেঘলার স্বামীর নাম আস সাদিক। তবে বিয়ের তারিখ বা অনুষ্ঠান সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানাননি তিনি।
সর্বশেষ জাকসু নির্বাচনে এজিএস (নারী) পদে জয় পান আয়শা সিদ্দিকা মেঘলা। ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর ঘোষিত ফলাফলে তিনি ৩ হাজার ৪০২ ভোট পেয়ে নির্বাচিত হন।
মেঘলা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী এবং ফজিলাতুন্নেছা হলের আবাসিক শিক্ষার্থী। এছাড়া তিনি জাবি প্রেসক্লাবের সাবেক সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

