Friday, November 6

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে খেলার সময় মেঘনা নদীতে পড়ে যাওয়া ফুটবল তুলতে গিয়ে তীব্র স্রোতে তলিয়ে গেছেন মিলন (৪০) নামে এক যুবক। নিখোঁজের ২২ ঘণ্টা পেরিয়ে গেলেও তাঁর সন্ধান পাওয়া যায়নি।

শুক্রবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের মেঘার চরের কাটাখালী চরের মুখে এ দুর্ঘটনা ঘটে। মিলন ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর আলী হাসান গ্রামের দুলাল হোসেনের ছেলে।

নৌ পুলিশ ও স্থানীয়রা জানান, মিলনসহ কয়েকজন বন্ধু মজুচৌধুরীর হাটের পশ্চিমে মেঘার চরে ঘুরতে যান। সেখানে তারা ফুটবল খেলছিলেন। একপর্যায়ে ফুটবলটি নদীতে পড়ে গেলে মিলনসহ চারজন সেটি উদ্ধারের জন্য নদীতে নামেন।

এ সময় নদীতে জোয়ার থাকায় স্রোত ছিল তীব্র। একপর্যায়ে স্রোতের টানে মিলন পানিতে তলিয়ে যান। তাঁর সঙ্গে থাকা অপর তিনজন সাঁতরে চরে উঠে আসতে সক্ষম হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। তবে শুক্রবার রাত ১২টা পর্যন্ত দীর্ঘ চেষ্টা চালিয়েও মিলনের সন্ধান পাওয়া যায়নি।

মজুচৌধুরীর হাট নৌ-পুলিশ ক্যাম্পের পরিদর্শক (ইনচার্জ) আজিজুল হক বলেন, ‘জোয়ারের তীব্র স্রোতে মিলন নামে একজন তলিয়ে গেছেন। তাঁকে উদ্ধারে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌ পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।’

Leave A Reply


Math Captcha
4 + 6 =