Friday, November 6

ঢাকা প্রতিনিধি:
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে আরও ৪১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গুলি, মাদকসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

ডিএমপির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে মোট ৬৫টি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ থেকে ২৩ জন, লালবাগ বিভাগে ৪৩ জন, ওয়ারী বিভাগে ৪২ জন, মতিঝিল বিভাগে ৪৮ জন, তেজগাঁও বিভাগে ৫৭ জন, মিরপুর বিভাগে ১৩৫ জন, গুলশান বিভাগে ৩০ জন এবং উত্তরা বিভাগে ৪০ জনকে আটক করা হয়েছে।

অভিযানে উদ্ধার করা হয়েছে ৩টি বিদেশি পিস্তল, ৫টি ম্যাগাজিন, ৩৮ রাউন্ড গুলি, একটি চাইনিজ কুড়াল, একটি সুইচ গিয়ার, বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ৪ হাজার ৪৩৯টি ইয়াবা, ১ কেজি ১১০ গ্রাম গাঁজা, ২টি কাঁধের ব্যাগ, ৩টি ওয়াকিটকি, ২টি চার্জার, একটি হাইয়েস মাইক্রোবাস, ৯টি মোবাইল ফোন, ৩৭২টি সিম কার্ড, ৩টি তাসের বান্ডিল, ২টি লাল-সবুজ চেকের পুরোনো ও ছেঁড়া বিছানার চাদর এবং নগদ ২৪ হাজার ৮৫০ টাকা।

এ ছাড়া অভিযানের সময় দুজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

Leave A Reply


Math Captcha
70 − = 62