Friday, November 6

নিজস্ব প্রতিবেদক: গলাচিপা, দশমিনা ও বাউফল রুটে চলাচলকারী ফিটনেসবিহীন ‘দশমিনা এক্সপ্রেস’ বাসের দুর্ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক। একই সঙ্গে বাসটির অনিয়ম বা পরিচালনার সঙ্গে নিজের কোনো সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট জানিয়েছেন তিনি।

রোববার (২ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে প্রতিমন্ত্রী বলেন, তাঁর নাম ব্যবহার করে কেউ অনিয়ম বা অপকর্ম করে পার পাবে না।

পোস্টে তিনি লিখেছেন,
“আমার নাম ব্যবহার করে অনিয়ম-অপকর্ম করে পার পাওয়ার সুযোগ নেই। ‘দশমিনা এক্সপ্রেস’ নামে গলাচিপা, দশমিনা ও বাউফল রুটে অনভিজ্ঞ চালক দিয়ে ফিটনেসবিহীন গাড়ি পরিচালনা করে যারা মানুষকে দুর্ঘটনা ও মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, ক্ষতিগ্রস্তরা তাদের বিরুদ্ধে মামলা করুন। তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। বরং মামলা করলে আপনাদের সব ধরনের সহযোগিতা করা হবে।”

তিনি আরও জানান, দুর্ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে ক্ষতিগ্রস্তদের প্রতি আহ্বান জানানো হয়েছে এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

এদিকে পৃথক আরেকটি ফেসবুক পোস্টে প্রতিমন্ত্রী দাবি করেন, গত তিন দিন ধরে তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ও ই-মেইল অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা চলছে।

তিনি লিখেছেন,
“বিভিন্ন নোটিফিকেশন থেকে দেখলাম, গত তিন দিন ধরে আমার ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ই-মেইল হ্যাক করার চেষ্টা চলছে।”

প্রতিমন্ত্রীর এই বক্তব্যের পর ‘দশমিনা এক্সপ্রেস’ বাসের পরিচালনা, ফিটনেস এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে সম্ভাব্য আইনগত পদক্ষেপের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

Leave A Reply


Math Captcha
+ 58 = 64