Friday, November 6

আগামী বুধবার (৫ আগস্ট) উদ্বোধন করা হবে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। উদ্বোধনের দিন সকাল ৯টায় প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে জাদুঘরটির উদ্বোধন করবেন।

শনিবার (১ আগস্ট) সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রত্নতত্ত্ব ও জাদুঘর) দীপংকর বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, জাদুঘর উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রীর সময় চেয়ে এর আগে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে প্রস্তাব পাঠানো হয়েছিল। সম্প্রতি প্রধানমন্ত্রী ৫ আগস্ট উদ্বোধনের জন্য সময় অনুমোদন দেন।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, উদ্বোধনের পরপরই জাদুঘরটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে প্রতিষ্ঠিত এ জাদুঘরে সংরক্ষণ করা হয়েছে আন্দোলনের আলোকচিত্র, ভিডিওচিত্র, গুরুত্বপূর্ণ দলিল-দস্তাবেজ, শহীদদের ব্যবহৃত স্মৃতিচিহ্ন এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য।

এ ছাড়া শিক্ষার্থী, গবেষক ও ইতিহাস-আগ্রহীদের জন্য বিশেষ কর্মসূচি, গাইডেড ট্যুর এবং অনলাইনে টিকিট সংগ্রহের ব্যবস্থাও রাখা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Leave A Reply


Math Captcha
14 + = 22