Friday, November 6

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। তিন মাস বয়সী ওই শিশুর বাড়ি নেত্রকোনা জেলার বানুয়াপাড়া গ্রামে। এ নিয়ে হাসপাতালটিতে হামের উপসর্গ নিয়ে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ জনে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বুধবার (২৯ জুলাই) দিবাগত রাত সোয়া ২টার দিকে শিশুটিকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। পরে বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মমেক হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১৮ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৩ হাজার ১০৩ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।

এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২ হাজার ৯৪৭ জন শিশু। বর্তমানে হাসপাতালের হাম ওয়ার্ডে ৯০ জন শিশু ভর্তি রয়েছে এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতাল প্রশাসন জানিয়েছে, আক্রান্ত শিশুদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে অভিভাবকদের শিশুদের মধ্যে হামের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

Leave A Reply


Math Captcha
93 − = 87