Thursday, July 16

আর্জেন্টিনা–মিসর বিশ্বকাপ ম্যাচে পক্ষপাতমূলক রেফারিংয়ের অভিযোগ তুলে জিয়ান্নি ইনফান্তিনো ও ম্যাচ রেফারির বিরুদ্ধে নোয়াখালীর সুধারাম মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মো. রাকিব (২২) নামে এক তরুণ। তিনি অভিযোগে ম্যাচটি পূর্বপরিকল্পিতভাবে প্রভাবিত করার দাবি করে ফিফার কাছে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণও দাবি করেন।

তবে সুধারাম মডেল থানার পুলিশ জানিয়েছে, এ ধরনের আন্তর্জাতিক ক্রীড়া সংক্রান্ত বিষয়ে স্থানীয় থানার কোনো আইনগত এখতিয়ার নেই। অভিযোগকারীকে বিষয়টি বুঝিয়ে দেওয়া হয়েছে। এরপরও রাকিব জানিয়েছেন, তিনি আদালতে যাবেন এবং প্রয়োজন হলে মানববন্ধনসহ অন্যান্য কর্মসূচি পালন করবেন।

Leave A Reply


Math Captcha
− 2 = 7