Saturday, November 7

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকার নবাবগঞ্জ থানার একটি মামলায় কারাবন্দি মো. আব্দুল মান্নান (৪২) ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

নিহত আব্দুল মান্নান ঢাকার নবাবগঞ্জ থানার বালুখণ্ড গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।

শনিবার বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

তিনি বলেন, শনিবার সকাল পৌনে ৮টার দিকে অসুস্থ অবস্থায় ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে কারারক্ষী বিপ্লবসহ কয়েকজন আব্দুল মান্নানকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, চলতি বছরে দায়ের হওয়া নবাবগঞ্জ থানার একটি মামলায় আব্দুল মান্নান কারাবন্দি ছিলেন। মামলাটি বর্তমানে বিচারাধীন।

কারাবন্দির মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Leave A Reply


Math Captcha
1 + 5 =