Saturday, November 7

নিজস্ব প্রতিবেদক, ভোলা

২২ জুন, ২০২৬

ভোলার ধনিয়া ইউপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির এক ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষকের নাম অশোক চন্দ্র দাস। এ ঘটনায় গতকাল রোববার (২১ জুন) সকালে ভুক্তভোগী শিক্ষার্থীর মা বাদী হয়ে ভোলা মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

ঘটনার বিবরণ

ভুক্তভোগী শিক্ষার্থীর স্বজন ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ জুন বেলা ১১টার দিকে স্কুল চলাকালীন সহকারী শিক্ষক অশোক চন্দ্র দাস ওই শিক্ষার্থীকে বিদ্যালয়ের তৃতীয় তলার চিলেকোঠায় ডেকে নিয়ে যান। পরে সেখানে তাকে জোরপূর্বক বলাৎকার করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

প্রশাসন ও পুলিশের বক্তব্য

এ বিষয়ে ভোলা সদর উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অসীম ঘোষার বিশ্বাস জানান, ঘটনাটির বিষয়ে ইতিমধ্যে তদন্ত সম্পন্ন করা হয়েছে। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন,

“ভুক্তভোগী শিক্ষার্থীর মায়ের অভিযোগের ভিত্তিতে মামলা রেকর্ড করা হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত শিক্ষক পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে।”

Leave A Reply


Math Captcha
30 − = 28