Saturday, November 7

নারায়ণগঞ্জের সদর উপজেলায় ট্রাকচাপায় দুলাল মিয়া (৫৮) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। শনিবার (২০ জুন) সকাল ১০টার দিকে নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ সড়কের চর সৈয়দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুলাল মিয়া কিশোরগঞ্জ জেলার বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে রাজধানীর ডেমরার ডগাইর এলাকায় বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে রেফ্রিজারেটরের ভাঙারি মালামাল বোঝাই একটি রিকশাভ্যান নিয়ে সড়ক দিয়ে যাচ্ছিলেন দুলাল মিয়া। এ সময় পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তার ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, দুর্ঘটনার জন্য দায়ী ট্রাক ও চালককে শনাক্তে পুলিশ কাজ করছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Leave A Reply


Math Captcha
− 3 = 6