মাদ্রাসায় শিশুদের বলাৎকার ও ধর্ষণের মতো গুরুতর অপরাধের বিরুদ্ধে আলেম সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। একই সঙ্গে এসব অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।
শুক্রবার (২৩ অক্টোবর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন আসিফ নজরুল। পোস্টে তিনি আশা প্রকাশ করেন, অচিরেই আলেম সমাজের নেতৃত্বের ঘুম ভাঙবে এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে তারা কার্যকর ভূমিকা রাখবেন।
পোস্টে আসিফ নজরুল লেখেন, বাংলাদেশের আলেম সমাজে অনেক শ্রদ্ধেয় মানুষ রয়েছেন। হজ পালন, নামাজ আদায় কিংবা ইসলামী বয়ান শোনার সময় তাঁদের কাউকে কাউকে কাছ থেকে দেখেছেন তিনি। মাওলানা আহমাদুল্লাহর মতো কয়েকজন আলেমের মানবিক কার্যক্রমও তাঁকে মুগ্ধ করেছে বলে উল্লেখ করেন তিনি।
তবে আলেম সমাজের একটি অংশের মধ্যে মাদ্রাসার শিশুদের বলাৎকার ও ধর্ষণের মতো গুরুতর অপরাধে জড়িত থাকার অভিযোগ তুলে তিনি বলেন, এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তির সংখ্যা হয়তো কম, কিন্তু একেবারে নগণ্য নয়। দিনের পর দিন এমন অপরাধ চলতে থাকলেও এ বিষয়ে যথেষ্ট প্রতিবাদ দেখা যায় না বলে মন্তব্য করেন তিনি।
আসিফ নজরুল প্রশ্ন তোলেন, খাবার, পোশাক, বিনোদন ও বাকস্বাধীনতাসহ বিভিন্ন বিষয়ে আলেম সমাজের অনেকে সোচ্চার থাকলেও নিজেদের গোষ্ঠীর মধ্যে শিশু নির্যাতন ও ধর্ষণের মতো অপরাধের বিরুদ্ধে নেতৃস্থানীয় আলেম, জনপ্রিয় ধর্মীয় বক্তা ও ম

