Thursday, October 22

বঙ্গোপসাগরে নতুন করে লঘুচাপ সৃষ্টি হলেও আগামী পাঁচ দিনে দেশের আবহাওয়ায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। এ সময়ে সারা দেশে আবহাওয়া প্রধানত শুষ্ক ও আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে ২৩ অক্টোবরের দিকে দক্ষিণ-পূর্ব ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ সৃষ্টি হতে পারে। পরবর্তী সময়ে এটি আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বুধবার (২১ অক্টোবর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা এ তথ্য জানান।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগরে বর্তমানে স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আগামী ২২ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক ও আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ সময়ে দিন ও রাতের তাপমাত্রায় বড় পরিবর্তনের সম্ভাবনা নেই।

তবে বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসের শেষভাগে, অর্থাৎ ২৫ অক্টোবরের দিকে সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নতুন লঘুচাপটি আরও ঘনীভূত হলে এর প্রভাবে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।

Leave A Reply


Math Captcha
57 − = 54