মনছুর আলম মুন্না, স্টাফ রিপোর্টার, কক্সবাজার
কক্সবাজারের ঈদগাঁও–ঈদগড় সড়কের হিমছড়ি ঢালায় দিনদুপুরে দুই দফা ডাকাতির ঘটনায় ১২ ঘণ্টারও বেশি সময় অভিযান চালিয়ে লুণ্ঠিত মালামাল, দেশীয় অস্ত্র ও খেলনা পিস্তল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক নারীসহ দুজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার সকালে কক্সবাজারের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান লুণ্ঠিত মালামাল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছে ঈদগাঁও থানা পুলিশ।
এর আগে সোমবার সকাল সাড়ে ৬টা ও দুপুর আড়াইটার দিকে হিমছড়ি ঢালায় পৃথক দুটি ডাকাতির ঘটনা ঘটে। খবর পেয়ে ঈদগাঁও থানা পুলিশ সড়কসংলগ্ন পাহাড়ি এলাকায় অভিযান শুরু করে।
দীর্ঘ সময় ধরে চলা অভিযানে পাহাড়ি এলাকার একটি বাড়ি থেকে লুণ্ঠিত মালামাল, দেশীয় অস্ত্র ও খেলনা পিস্তল উদ্ধার করা হয়। উদ্ধার করা মালামালের মধ্যে নারীদের ব্যবহৃত ব্যাগ ও অলংকার রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম শিফাতুল মাজদার বলেন, ডাকাতির খবর পাওয়ার পরপরই পুলিশ অভিযান শুরু করে। ১২ ঘণ্টারও বেশি সময় ধরে চলা অভিযানে লুণ্ঠিত মালামাল ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় এক

