Sunday, October 18

কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নি’হত হয়েছেন। নি’হতদের মধ্যে দুই নারী, দুই শিশু ও এক পুরুষ রয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে রৌমারী-ঢাকা মহাসড়কের উপজেলার শিবেরডাঙ্গি ও সাইদাবাজারের মাঝামাঝি দারুল আরকাম মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তাৎক্ষণিকভাবে নি’হতদের পরিচয় এবং দুর্ঘটনায় আহতদের সংখ্যা ও তাদের শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

বিস্তারিত আসছে…

Leave A Reply


Math Captcha
37 − = 27