ঢাকার ধামরাইয়ে মশারির ভেতর লুকিয়ে থাকা বিষধর সাপের ছোবলে মো. তারিফ হোসেন (১৪) নামে নবম শ্রেণির এক স্কুলছাত্রের মৃ’ত্যু হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার সানোড়া ইউনিয়নের বাটুলিয়া গ্রামের দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল সাড়ে ৭টার দিকে তার মৃ’ত্যু হয়।
নিহত তারিফ হোসেন বাটুলিয়া গ্রামের সুমন হোসেনের ছেলে। সে কালামপুর জনতা মডেল স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে পড়াশোনা শেষে ঘুমানোর আগে মশারি টাঙাতে যায় তারিফ। এ সময় মশারির ভেতর ও বিছানায় লুকিয়ে থাকা একটি বিষধর সাপ তাকে ছোবল দেয়। এতে তীব্র বিষক্রিয়ায় সে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকার একটি হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃ’ত্যু হয়।
ধামরাই থানার তদন্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, সাপের কামড়ে স্কুলছাত্রের মৃ’ত্যুর ঘটনায় থানায় এখন পর্যন্ত কেউ লিখিত অ’ভিযোগ করেননি।

