Thursday, August 20

মাদারীপুরের শিবচরে অজ্ঞাতপরিচয় এক তরুণীর (২০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার মাদবরের চর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকার একটি পরিত্যক্ত ঝোপঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দারুসুন্নাহ ইসলামিয়া মাদরাসার পাশে পরিত্যক্ত জায়গায় এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে শিবচর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

তবে এখন পর্যন্ত নিহত তরুণীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ মুহূর্তে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

Leave A Reply


Math Captcha
66 + = 74