Thursday, August 20

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় খদরে খাসি না পেয়ে বিয়ের আসর ছেড়ে যাওয়ার ঘটনায় আলোচনায় আসা জাপানপ্রবাসী জুনায়েদ মিয়া অবশেষে বিয়ে করেছেন।

মঙ্গলবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের ছবি প্রকাশ করে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন। ফেসবুক পোস্টে জুনায়েদ লেখেন, “আলহামদুলিল্লাহ, সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিবাহ সম্পন্ন হলো। মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। সবার কাছে দোয়া ও শান্তিময়, সুখী দাম্পত্য জীবনের কামনা করছি।”

জানা গেছে, তার স্ত্রীর নাম জান্নাত আক্তার। তিনি আখাউড়ার নূরপুর গ্রামের বাসিন্দা এবং স্থানীয় একটি মহিলা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। কসবা উপজেলার নেয়ামতপুর গ্রামে কনের মামার বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। নতুন এ বিয়েতে ৬ লাখ টাকা দেনমোহর নির্ধারণ করা হয়েছে।

এর আগে সোমবার আখাউড়ার তোলাতলা গ্রামে এক বিয়ের অনুষ্ঠানে খদরে খাসির মাংস না থাকায় ক্ষোভ প্রকাশ করে বিয়ে না করেই ফিরে যান জুনায়েদ। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বরপক্ষের জন্য পরিবেশিত খদরে খাসি না থাকায় তিনি আপত্তি জানান এবং খাসি ছাড়া বিয়ের আনুষ্ঠানিকতায় অংশ নেবেন না বলে জানান। অনেক চেষ্টা করেও তাকে রাজি করানো যায়নি। শেষ পর্যন্ত তিনি কনের বাড়ি ছেড়ে চলে যান।

পরবর্তীতে নতুন করে বিয়ের আয়োজন করা হয় এবং এবার বড় খাসির খদরের ব্যবস্থাও রাখা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

Leave A Reply


Math Captcha
+ 3 = 10