উয়েফা নেশনস লিগে স্বাগতিক ক্রোয়েশিয়াকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে ইংল্যান্ড। কোচ থমাস টুখেলের অধীনে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় থ্রি লায়ন্সরা। পুরো ম্যাচে আধিপত্য ধরে রেখে আন্তর্জাতিক ফুটবলে বড় ব্যবধানের জয় তুলে নেয় তারা।
উয়েফার নিষেধাজ্ঞার কারণে ম্যাচটি গ্যালারিতে পূর্ণ দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়নি। স্টেডিয়ামে শুধু শিশু-কিশোরদের প্রবেশের অনুমতি ছিল। তবে ইংল্যান্ডের গোলবন্যায় ম্যাচের শুরু থেকেই স্বাগতিক সমর্থকদের উচ্ছ্বাস স্তিমিত হয়ে যায়।
৮ মিনিটেই ইংল্যান্ডকে এগিয়ে দেন অধিনায়ক হ্যারি কেইন। জাতীয় দলের হয়ে ১২৪তম ম্যাচ খেলতে নেমে চিপ শটে গোল করেন তিনি।
দ্বিতীয় গোলটি আসে দারুণ এক দলীয় আক্রমণ থেকে। ২৭টি পাসের সমন্বয়ে তৈরি হওয়া আক্রমণের শেষদিকে বল জালে পাঠান জুড বেলিংহাম। মাঝমাঠে ক্রোয়েশিয়ার অভিজ্ঞ তারকা লুকা মদরিচকে ছাপিয়ে পুরো ম্যাচেই দুর্দান্ত পারফরম্যান্স দেখান এই রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার।
এরপর জ্যারেড কোয়ানসার ক্রস থেকে হেডে

