Friday, November 6

ভারতের জাতীয় সংগীত ‘বন্দে মাতরম’ নিয়ে বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুরের বক্তব্যের পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী ও বিজেপি সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াত।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শর্মিলা ঠাকুর বলেন, ‘বন্দে মাতরম’-এর কিছু অংশ একেশ্বরবাদে বিশ্বাসী মানুষের ধর্মীয় অনুভূতির সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। তার মতে, সব ধর্মের মানুষকে একসঙ্গে নিয়ে এগোতে চাইলে গানটির প্রথম দুটি স্তবকই সবচেয়ে উপযুক্ত।

শর্মিলার বক্তব্যের জবাবে কঙ্গনা বলেন, একজন শিল্পী হিসেবে শিল্প ও কবিতায় ব্যবহৃত রূপককে সংকীর্ণভাবে দেখা উচিত নয়। তার মতে, কবি বা শিল্পীরা নিজেদের বার্তা প্রকাশে কল্পনা ও রূপকের আশ্রয় নেন।

কঙ্গনা বলেন, ‘বন্দে মাতরম’ ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম প্রধান অনুপ্রেরণা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এ গানের মাধ্যমে দেশবাসীর ভেতরের শক্তিকে জাগিয়ে তোলার আহ্বান জানিয়েছিলেন বলেও মন্তব্য করেন তিনি।

স্বামী বিবেকানন্দের বক্তব্যের উদাহরণ টেনে কঙ্গনা বলেন, শক্তি বা ক্ষমতার কথা সবসময় আক্ষরিক অর্থে নেওয়া হয় না। তাই ‘বন্দে মাতরম’-এর রূপক অর্থকে ধর্মীয় অনুশীলনের সঙ্গে তুলনা না করার আহ্বান জানান তিনি।

একই সঙ্গে শর্মিলা ঠাকুরের প্রতি নিজের ভালোবাসার কথাও জানান কঙ্গনা। তিনি বলেন, তিনি শর্মিলাকে অত্যন্ত ভালোবাসেন এবং তার উষ্ণ ভালোবাসার আলিঙ্গন মিস করেন।

কঙ্গনার বক্তব্যের বিষয়ে এখন পর্যন্ত শর্মিলা ঠাকুরের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave A Reply


Math Captcha
− 6 = 4