Friday, November 6

কিশোরগঞ্জের পুরোনো স্টেডিয়ামে আজ বুধবার বিকেলে অনুষ্ঠেয় একাধিক ব্যান্ডের কনসার্ট স্থগিত করা হয়েছে। প্রশাসনের অনুমতি না থাকায় কনসার্টটি স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইশতিয়াক ইমন বলেন, স্থানীয় আলিশান রেস্তোরাঁ কর্তৃপক্ষ কনসার্টটির আয়োজন করেছিল। তবে হোটেল নিবন্ধন আইন অনুযায়ী প্রতিষ্ঠানটির নিবন্ধন ও লাইসেন্স না থাকায় তাদের চাওয়া অনুমতি দেওয়া হয়নি।

কনসার্টে ‘অ্যাশেজ’, ‘নোবেলম্যান’সহ একাধিক ব্যান্ডের পারফর্ম করার কথা ছিল। কনসার্ট স্থগিতের বিষয়টি নিজেদের ফেসবুক পেজে নিশ্চিত করেছে অ্যাশেজ। তারা জানায়, প্রশাসনের পক্ষ থেকে অনাকাঙ্ক্ষিত কিছু কারণে অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে।

এর আগে মঙ্গলবার কনসার্ট বন্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছিল ‘ইমাম-উলামা পরিষদ, কিশোরগঞ্জ সদর শাখা’। সংগঠনটির সভাপতি মাওলানা আহমাদুল্লাহ স্বাক্ষরিত স্মারকলিপিতে পুরোনো স্টেডিয়ামে কনসার্ট আয়োজন বন্ধের দাবি জানানো হয়।

কনসার্ট বন্ধের দাবিতে বুধবার বিকেলে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচিও দিয়েছিল সংগঠনটি। তবে কনসার্ট স্থগিত হওয়ায় কর্মসূচি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন মাওলানা আহমাদুল্লাহ।

কিশোরগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভূঞা জানান, কনসার্টের বিষয়ে জেলা প্রশাসন সিদ্ধান্ত জানাবে।

Leave A Reply


Math Captcha
13 + = 21