Saturday, April 18

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় বড় ভাইয়ের মারধরের ঘটনায় প্রবাসী যুবক আলমগীর হোসেন (৩৫) মারা গেছেন। তিনি দীর্ঘদিন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কর্মরত ছিলেন এবং সম্প্রতি দেশে ছুটিতে এসেছিলেন।

আলমগীরের স্ত্রী সাবিনা ইয়াসমিন জানিয়েছেন, বিদ্যুৎ বিলের ৫ টাকা ঘাটতির বিষয় নিয়ে বড় ভাই খোরশেদ আলম ও তার সঙ্গীরা আলমগীরকে মারধর করেন। গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রামগঞ্জ থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী জানিয়েছেন, প্রথমে বাড়িতে কথাকাটাকাটির পর চায়ের দোকানে হাতাহাতি হয়। আলমগীর পরে বসা অবস্থায় পড়ে যান। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং পরিবারের লিখিত অভিযোগ না থাকলেও তদন্ত চলছে।

Leave A Reply


Math Captcha
15 + = 17