Tuesday, November 17

ভিসা আবেদনকারীদের জন্য নতুন সতর্কবার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। ভিসার আবেদন প্রক্রিয়ায় সঠিক তথ্য দেওয়া এবং তৃতীয় পক্ষের মাধ্যমে সেবা গ্রহণ বা কাউকে অতিরিক্ত অর্থ প্রদান থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে দূতাবাসটি।

সোমবার (১৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ সতর্কবার্তা জানায় মার্কিন দূতাবাস।

পোস্টে বলা হয়, ভিসার আবেদনে দেওয়া সব তথ্য সঠিক ও সত্য কি না, তা নিশ্চিত করার দায়িত্ব আবেদনকারীর নিজের। ভিসা সাক্ষাৎকারের অ্যাপয়েন্টমেন্ট নিজেই নেওয়া উচিত। প্রয়োজনে পরিবারের বিশ্বস্ত কোনো সদস্য বা বন্ধুর সহায়তা নেওয়া যেতে পারে।

এ ছাড়া ভিসাসংক্রান্ত কাজে তৃতীয় পক্ষের সেবা গ্রহণ এবং এ জন্য অতিরিক্ত ফি দেওয়া থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে দূতাবাস।

Leave A Reply


Math Captcha
3 + 6 =