Monday, November 16

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭৮ জনকে আটক করা হয়েছে। এ সময় ৬২টি মামলা করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মা’দকদ্রব্য, মোবাইল ফোন, বাইসাইকেলসহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৪ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

তিনি জানান, শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আটকদের মধ্যে রমনা বিভাগে ২৯ জন, লালবাগে ৫৮ জন, ওয়ারীতে ৭৪ জন, মতিঝিলে ৩৯ জন, তেজগাঁওয়ে ৭১ জন, মিরপুরে ১২৭ জন, গুলশানে ২৩ জন এবং উত্তরা বিভাগে ৫১ জন রয়েছেন। এ ছাড়া এসআরইউ-১ ও গোয়েন্দা বিভাগ পাঁচজনকে আটক করেছে।

অভিযানকালে ১৪ কেজি ৪৫ গ্রাম গাঁজা, ১ হাজার ৬৩৩ পিস ইয়া’বা ও ২ দশমিক ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ছাড়া পাঁচটি মোবাইল ফোন, তিন পাতা স্ক্রিনশট, ১৭টি বাইসাইকেল, মা’দক বিক্রির ৪৭ হাজার ৯০ টাকা, দুটি বিস্ফোরিত স্মোক বোমার খোসা এবং আটটি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে।

আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান ডিএমপির এই কর্মকর্তা।

Leave A Reply


Math Captcha
50 − = 44