Saturday, November 14

রাজধানীর কল্যাণপুরে দুটি স্থানে ১০টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর দেড়টার দিকে দারুস সালাম থানাধীন এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। এ সময় স্থানীয়রা জাহাঙ্গীর নামে আদাবর থানা যুবদলের এক কর্মীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

পুলিশ জানায়, কল্যাণপুরের সাফা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনের সড়কে এবং খাজা মার্কেটের সামনের ওভারব্রিজের গোড়ায় ককটেলগুলো বিস্ফোরিত হয়। কয়েকটি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা দুই স্থানে ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়।

এ সময় সন্দেহভাজন হিসেবে জাহাঙ্গীরকে আটক করেন স্থানীয়রা। পরে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ঘটনা তদন্ত করছে পুলিশ।

Leave A Reply


Math Captcha
7 + 2 =