Saturday, October 10

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাবেক সদস্যসচিব মাহদী হাসানকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়ার অভিযোগ উঠেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন মাহদী হাসান নিজেই।

তিনি বলেন, ‘আজ আমার জ্যামাইকা যাওয়ার কথা ছিল। কিন্তু আমাকে যেতে দেওয়া হয়নি। রাত ৯টা ৩৫ মিনিটে ফ্লাইটটি ছেড়ে গেছে।’

মাহদীর দাবি, তাঁর বিরুদ্ধে থাকা সব মামলায় তিনি জামিনে রয়েছেন। এরপরও তাকে বিদেশ যেতে দেওয়া হয়নি। দেশের বাইরে যেতে আদালতের অনুমতি নেওয়ার পরামর্শ পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

পরে মাহদী হাসান বিমানবন্দর এলাকা থেকে চলে যান।

তবে এ বিষয়ে কোনো তথ্য জানা নেই বলে জানিয়েছেন বিমানবন্দর থানার ডিউটি অফিসার।

Leave A Reply


Math Captcha
76 − = 74