Wednesday, October 7

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাঁচ কেন্দ্রীয় নেতাকে উপদেষ্টা রেখে জুলাই যোদ্ধাদের সংগঠন ‘জুলাই ওয়ারিয়র্স এলায়েন্স’-এর কেন্দ্রীয় কমিটি (আংশিক) ঘোষণা করা হয়েছে। আগামী এক বছরের জন্য ঘোষিত এ কমিটিতে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ও রাজনৈতিক পর্ষদ সদস্য ডা. মাহমুদা মিতু উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।

সোমবার (৫ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিষয়টি একাধিক সংবাদমাধ্যমও নিশ্চিত করেছে।

ঘোষিত আংশিক কেন্দ্রীয় কমিটিতে সভাপতি হয়েছেন মো. সালমান হোসেন, সাধারণ সম্পাদক হাসিবুল হাসান জিসান এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন মুস্তাইন বিল্লাহ হাবিবী। কমিটিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।

উপদেষ্টা পরিষদে পাঁচ এনসিপি নেতা

জুলাই ওয়ারিয়র্স এলায়েন্সের উপদেষ্টা পরিষদে এনসিপির পাঁচ কেন্দ্রীয় নেতাকে রাখা হয়েছে। তাঁরা হলেন—এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, রাজনৈতিক পর্ষদ সদস্য ডা. মাহমুদা মিতু এমপি, নুসরাত তাবাসসুম এমপি এবং কেন্দ্রীয় সংগঠক অ্যাডভোকেট আরমান হোসাইন।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও অর্জন সমুন্নত রাখা এবং জুলাইয়ের শহীদ ও আহতদের ন্যায়বিচার, মর্যাদা ও অধিকার নিশ্চিত করার লক্ষ্যেই উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।

Leave A Reply


Math Captcha
− 2 = 1