নাটোরের সিংড়া উপজেলায় পর্নোগ্রাফি আইনে দায়ের করা এক মামলায় মাওলানা মিরাজ আহমেদ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার গাড়াবাড়ি গ্রামের সুলতান আহমেদ এর ছেলে।

পুলিশ জানায়, সোমবার (১৮ মে) সকালে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তুলে গোপনে ভিডিও ধারণ এবং পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ভুক্তভোগী নারী সিংড়া থানা-এ মামলা দায়ের করেন।

রফিকুল ইসলাম জানান, মামলার পর অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে ভিডিও ধারণ ও পর্নোগ্রাফি সংক্রান্ত কিছু আলামত উদ্ধার করেছে পুলিশ।

তিনি আরও জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave A Reply


Math Captcha
73 − = 66