জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম অভিযোগ করেছেন, পঞ্চগড়ে প্রায় ৩০টির মতো স্থানে বিএনপির নেতাকর্মীরা এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে, রক্তাক্ত করেছে ও বাড়িঘর-দোকানপাটে ভাঙচুর করেছে।
সারজিস আলম বলেন, “বিজয়ী হয়ে প্রতিপক্ষকে হুমকি দেওয়া, আক্রমণ করা স্বৈরাচারী চরিত্রের পরিচয়। বিএনপি যদি এমন কর্মকাণ্ড চালিয়ে যায়, তারা দুই বছরের মধ্যে ঠিকমতো টিকে থাকতে পারবে না। আমরা লিমিট পর্যন্ত সহ্য করব, এরপর ছাড় দেব না।”
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “আপনারা পূর্বে ভুক্তভোগী ছিলেন। একই আচরণ ভবিষ্যতে দেখালে, পরিস্থিতি আরও খারাপ হবে।”

