Friday, November 6

কক্সবাজার-১ আসনের বিএনপি প্রার্থী সালাহউদ্দিন আহমদ জামায়াত আমির ডা. শফিকুর রহমানের মুক্তিযুদ্ধ সম্পর্কিত বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, জামায়াতের বক্তব্যে স্বাধীনতার ঘোষণা এবং মুক্তিযুদ্ধের ইতিহাস বিভ্রান্তিকর ও অসত্যভাবে উপস্থাপন করা হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) চকরিয়ার মাতামুহুরী সাংগঠনিক উপজেলা কোনাখালী ইউনিয়নের নির্বাচনী পথসভায় তিনি বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী—যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারাই আজ ইতিহাস বর্ণনার চেষ্টা করছে। তারা একজন মুক্তিযোদ্ধাকে দলে যুক্ত করে নিজেদের পক্ষে দেখানোর চেষ্টা করছে, যা প্রকৃত মুক্তিযোদ্ধারা কখনোই মেনে নেবেন না।”

তিনি আরও উল্লেখ করেন, “এই ধরনের বক্তব্য স্বাভাবিক। যারা একাত্তরে স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারা ইতিহাস বিকৃত করবে। কিন্তু জনগণ সব জানে। তাদের নতুন রূপে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা সম্পূর্ণ প্রতারণা ও ভণ্ডামি।”

এসময় কক্সবাজার জেলা ও মাতামুহুরী উপজেলা বিএনপির অন্যান্য নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।

Leave A Reply


Math Captcha
59 + = 60