ধর্মের নামে জনগণের সঙ্গে প্রতারণার অভিযোগ তুলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, একটি দল ধর্মকে ব্যবহার করে ভোট আদায়ের অপচেষ্টা চালাচ্ছে। সোমবার রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইন্সটিটিউশন মিলনায়তনে বিএনপির আয়োজনে ‘দেশ গড়ার পরিকল্পনার কর্মসূচি’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

সালাহউদ্দিন আহমেদ বলেন,
“তারা (জামায়াতে ইসলামী) বলছে— একটু মার্কাতে ভোট দিলে তরতরাইয়া জান্নাতে যাবে। এর আগে ইহকালে কীভাবে চলবো, তা নিয়ে কোনো পরিকল্পনা নেই। যেই দলের নীতি-আদর্শ নেই, পরিকল্পনা নেই, শুধু ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে জনগণকে প্রতারণা করতে চাইছে, তাদের মুখোশ জনগণ চিনে ফেলেছে।”

তিনি ছাত্রদল নেতাদের উদ্দেশে বলেন,
“যারা বিনা কষ্টে জান্নাতে যেতে চায়, তাদের ওই বাসস্ট্যান্ড কোথায়— আগে জেনে নেবেন। আমরা যে কাজ করছি তা প্ল্যানিং। প্ল্যানিং ইজ হাফ অব দ্য জব। যদি আমরা রাষ্ট্র পরিচালনার আগে পরিকল্পনা না করি, তাহলে ফেল করার জন্যই পরিকল্পনা করলাম।”

তিনি বলেন, বিএনপি দেশের মানুষের কাছে সমর্থন চাইছে তাদের কল্যাণ ও অর্থনৈতিক মুক্তির পরিকল্পনাসহ।
“আমরা তো ধর্মের ট্যাবলেট বিক্রি করতে চাই না। জনগণের কল্যাণের বাস্তব পরিকল্পনা জনগণের সামনে রাখছি।”

সালাহউদ্দিন দাবি করেন,
“গণতন্ত্রের অপর নাম বিএনপি। কারণ স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লবে গণতন্ত্র পুনরুদ্ধার করেন এবং পঞ্চম সংশোধনের মাধ্যমে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন।”

তিনি এ সময় জিয়াউর রহমানের শাসনামলে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, বিচার বিভাগের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা এবং পরে খালেদা জিয়ার সময়ে সংসদ

Leave A Reply


Math Captcha
21 − 12 =