হবিগঞ্জ প্রতিনিধি:
গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, নির্বাচনের আগে কোনো গণভোট আয়োজন সম্ভব নয়। তিনি সতর্ক করে বলেন, কোনো কারণে যদি জাতীয় নির্বাচন পিছিয়ে যায়, তাহলে দেশ একটি বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়বে।

নুরুল হক নুর বলেন, “আমরা চাই যে কোনো মূল্যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক। নির্বাচন এখন খুবই সন্নিকটে, কাজেই এই মুহূর্তে কারো সঙ্গে জোট করার সুযোগ নেই। আমরা নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছি।”

তিনি আরও জানান, অনেক দল থেকেই প্রার্থীরা গণঅধিকার পরিষদে যোগ দিতে আগ্রহ প্রকাশ করছেন। “এনসিপি থেকেও কিছু নেতৃবৃন্দ আমাদের সঙ্গে আসবেন,” উল্লেখ করেন তিনি। এছাড়া জুলাই সনদ নিয়ে কোনো জটিলতা নেই বলেও আশ্বস্ত করেন নুর।

বুধবার বিকেলে হবিগঞ্জ পৌরসভা মাঠে এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নুরুল হক নুর।

সমাবেশে সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সহ-সভাপতি সিরাজুল ইসলাম এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন হবিগঞ্জ গণঅধিকার পরিষদের সভাপতি ও হবিগঞ্জ-৩ আসনের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আশরাফুল বারী চৌধুরী নোমান

এ সময় কেন্দ্রীয় ও জেলা গণঅধিকার পরিষদের নেতারা বক্তব্য রাখেন।

Leave A Reply


Math Captcha
91 − 84 =