Friday, November 20

রাজধানীর আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত হননি।

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১২টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে এসে এক দুর্বৃত্ত আগারগাঁও মেট্রোরেল স্টেশনের পাম্প রুম ও বি-গেটের মধ্যবর্তী রাস্তার ওপর জর্দার কৌটায় একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে বিস্ফোরিত জর্দার কৌটাটি পাওয়া গেছে।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কেউ হতাহত হননি। জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

Leave A Reply


Math Captcha
94 − = 93