রাজধানীর কদমতলীর জুরাইন নবারন গলিতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সুমন মিলন ওরফে মিন্টু (৪০) নামে এক সেনেটারি মিস্ত্রি নিহত হয়েছেন। শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) মিঠুন মণ্ডল জুরাইন নবারন গলি থেকে তাঁর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেন। আইনি প্রক্রিয়া শেষে রাত পৌনে ১১টার দিকে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। পুলিশের তথ্য অনুযায়ী, তাঁর দুই পা, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরি’কাঘাতের জখম রয়েছে।
তবে কে বা কারা, কী কারণে তাঁকে কু’পিয়েছে এবং তিনি সেখানে কেন গিয়েছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি পরিবারের সদস্যরা।
নিহত মিন্টু মাদারীপুর জেলার কালকিনি উপজেলার চর ফতিবাহাদুর গ্রামের মৃত আবুল হোসেন মৃধার ছেলে। তিনি কেরানীগঞ্জের হাসনাবাদ মোকামপাড়া মসজিদের পাশে একটি ভাড়া বাসায় থাকতেন।
ময়নাতদন্তের জন্য তাঁর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

